• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ওষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রিপোর্টার: / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ভবতােষ মৃধা (৪০) নামের এক ওষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে চোরাকারবারিরা। রাতের আধারে বসত ঘরে সিধ কেটে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত ভবতােষ মৃধা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের যশাে মৃধার ছেলে। উপজেলার গিলাবাড়ি বাজারে তার ওষধের দােকান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ১টার দিকে একদল চােরচক্র সিদ কেটে তার ঘরে প্রবেশ করে। এ সময় ভবতােষ মৃধা বিষয়টি জানতে পেরে হাক চিৎকার দেয়। এরপর ঐ চক্ররা তাকে ধারালাে অস্ত্র দিয়ে এলােপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়। এমতাবস্থায় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন ভবতােষকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘােষণা করেন। এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, ব্যবসায়ী ভবতােষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ