• আজ- শুক্রবার, ২২ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় পশুর হাটে চোরাই গরু বিক্রি: পরে কমিটির হাতে আটক দুই যুবককে পুলিশে সোপর্দ আশাশুনিতে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের গালিগালাজ ও মারপিট অনুদান পেতে বাণিজ্য মন্ত্রণালয়ে চামড়া এসোসিয়েশনের আবেদন দেবহাটায় ভূমিসেবা মেলার সমাপনীতে কুইজ প্রতিযোগিতা শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার মিলনমেলা, সংবর্ধনা, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত কালিগঞ্জ প্রেসক্লাবের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের মানববন্ধন দেবহাটায় ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

আশাশুনিতে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের গালিগালাজ ও মারপিট

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: কালি মন্দিরে নামযজ্ঞের আলোচনা করার সময় মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও পরে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে চিন্তা মন্ডল নামক এক গৃহবধু বাদী হয়ে থানায় একটি এজাহার জমা দিয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২০ মে) দুপুরে আশাশুনি উপজেলার কাদাকাটি এলাকায়।

এজাহার সূত্রে জানা যায়, আশাশুনি উপজেলার কাদাকাটি কালি মন্দিরে নামযজ্ঞের জন্য গ্রামের লোকজন নিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে (১৯ মে) আলোচনা করছিল স্থানীয় হিন্দু ধর্মাবলী ব্যক্তিরা। এসময় স্থানীয় মাকাসক্ত ও মাদক ব্যবসায়ী যুবকরা সেখানে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এনিয়ে তুমুল তর্কতর্কি হয়। তারই জের ধরে বুধবার দুপুর দেড়টার দিকে একই এলাকার বিপ্লব রায় (৪০), নব মন্ডল (২২), প্রণয় মন্ডল (২৬), মিলন মন্ডল (৪০) সহ আরো ৮/১০ জন বখাটে মাকাসক্ত ও মাদক ব্যবসায়ী যুবকরা বাড়িতে এসে দা, লাঠি, কুড়াল, শাবল নিয়ে হামলা করে। এতে বাদীর স্বামী বিদ্যাধর মন্ডলকে পিটিয়ে মারাতœক আহত করে তার কাছ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। প্রতিবেশী কৃষ্ণ মন্ডল (২৬) ও মিলন গাইন (৩৬) ঠেকাতে আসলে তাদেরকেও ব্যাপক মারপিট করে। পরে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীরা স্থান ত্যাগ করার সময় বিভিন্ন হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরে আহত অবস্থায় বিদ্যাধর মন্ডলকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়।

এব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এজাহার হাতে পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ