• আজ- রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে সড়ক দখলে বালুর সিন্ডিকেট, ১০ চাকার ট্রাকে বেপরোয়া বালু বাণিজ্যে জনদুর্ভোগ চরমে: নীরব ভূমিকায় প্রশাসন ভাঙছে বাঁধ, বাড়ছে লবণাক্ততা, তবু বাজেটে কমছে জলবায়ুর হিস্যা: বিশেষ বরাদ্দের দাবী পরিবেশবাদীদের সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার কমিটি: সভাপতি মুকুল, সম্পাদক জাহিদুল, সাংগঠনিক মাসুদ দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিগঞ্জের কুশুলিয়ায় ৬৪৯ পরিবারের মাঝে চাল বিতরণ যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০ মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিগঞ্জের কুশুলিয়ায় ৬৪৯ পরিবারের মাঝে চাল বিতরণ

রিপোর্টার: / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬৪৯টি পরিবারের মাঝে সরকারের ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

কুশুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তহমিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্যক্রমে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে ভিজিএফের এই চাল বিতরণ দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ঈদের সময় একটি বড় সহায়ক ভূমিকা পালন করছে।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রাক্তন ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ রফিকুল ইসলাম, ইউপি সচিব কামরুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়নের ট্যাগ অফিসার ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতাউর রহমান, ইউপি সদস্য আব্দুল গফফার, মনিরুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, আব্দুল হাকিম, ফারুক হোসেন, ইউপি সদস্যা আকলিমা খাতুন, জোসনা বেগম এবং প্রভাত মৈত্রী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবাদুল ইসলাম।

এছাড়াও ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ