• আজ- রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে সড়ক দখলে বালুর সিন্ডিকেট, ১০ চাকার ট্রাকে বেপরোয়া বালু বাণিজ্যে জনদুর্ভোগ চরমে: নীরব ভূমিকায় প্রশাসন ভাঙছে বাঁধ, বাড়ছে লবণাক্ততা, তবু বাজেটে কমছে জলবায়ুর হিস্যা: বিশেষ বরাদ্দের দাবী পরিবেশবাদীদের সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দক্ষিণের মশাল পলাশপোল সমাজ উন্নয়ন সংস্থার কমিটি: সভাপতি মুকুল, সম্পাদক জাহিদুল, সাংগঠনিক মাসুদ দেবহাটায় গ্রাম আদালত বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কালিগঞ্জের কুশুলিয়ায় ৬৪৯ পরিবারের মাঝে চাল বিতরণ যশোরে কাভার্ডভ্যান-ইজিবাইক-ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৪ নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০ মেসি বিশ্বকাপে খেলছেন, জানালেন কোচ

কালিগঞ্জে সড়ক দখলে বালুর সিন্ডিকেট, ১০ চাকার ট্রাকে বেপরোয়া বালু বাণিজ্যে জনদুর্ভোগ চরমে: নীরব ভূমিকায় প্রশাসন

রিপোর্টার: / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর সড়ক দখল করে চলছে বালুর রমরমা ব্যবসা। অভিযোগ উঠেছে, ব্যবসায়ী উৎপল দেবনাথ ও মামুন ১০ চাকার ভারী ট্রাকে বালু এনে সড়কের ওপরই আনলোড করছেন, যার ফলে গুরুত্বপূর্ণ সড়কটি এখন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা।

শনিবার (২৩ মে) বেলা ১১টার সরেজমিনে গিয়ে দেখা যায়, কালিগঞ্জ-বাঁশতলা সড়কের বিষ্ণুপুর চৌমাথা এলাকায় উৎপল দেবনাথ ও ব্যবসায়ী মামুন মিলে সড়কের পাশ দখল করে বালু ও ইটের ব্যবসা পরিচালনা করছেন। ১০ চাকার ভারী ট্রাক দিয়ে প্রকাশ্যে বালু আনলোড করায় সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, একাধিকবার নিষেধ করা হলেও তারা কোনো কর্ণপাত করছেন না বরং প্রভাব খাটিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ভারী যানবাহনের কারণে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে ব্যবসায়ী উৎপল দেবনাথের সঙ্গে কথা বলতে চাইলে তিনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে স্থান ত্যাগ করেন।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বারবার নিষেধ করার পরেও তারা শুনছে না। আপনারা যা করণীয় তাই করেন।

এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় সাধারণ জনগণ দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ