• আজ- মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

কালিগঞ্জে সেচ মোটরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ মে, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামে সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল হোসেন গাজী (৬৭) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (২৫ মে) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন গাজী ওই গ্রামের মৃত কাশেম আলী গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজস্ব কচু ক্ষেতে সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে যান আবুল হোসেন গাজী। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে মরদেহ নিজ বাড়িতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।এদিকে, বৃদ্ধের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

স্থানীয় সচেতন মহল কৃষিকাজে বৈদ্যুতিক মোটর ব্যবহারের সময় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। পাশাপাশি পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ