• আজ- বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

দেবহাটায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ

রিপোর্টার: / ৮১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকারি জমিতে আরসিসি ঢালাই দিয়ে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ঐ এলাকার প্রভাবশালী মৃত অজিয়ার সরদারের পুত্র ইয়াছিন সরদারের বিরুদ্ধে।

এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুর এলাকায় সরকারি জমিতে আরসিসি ভবন নির্মাণ কাজ চলছে।

স্থানীয়দের জানান, সরকারি সম্পতিতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নির্মাণ কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারি জমি দখলকারী প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না এমনকি কেউ কথা বলতে গেলে তাকে পড়তে হয় হুমকির মুখে।

একটি সূত্রে জানা যায় , কয়েক দিন আগে উপজেলা নির্বাহী অফিসের নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হলেও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও নির্মান কাজ চালিয়ে যাচ্ছে প্রভাবশালী ইয়াছিন ।

ভূমি অফিস সূত্র জানায়,  ওই জমি ১(খ) খতিয়ানের সম্পত্তি। ওই সম্পত্তি সরকারী সম্পত্তি। এসব জমিতে পাকা স্থাপনা নির্মাণের কোনো অনুমতি নেই।

এদিকে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বললে তিনি জানান, কয়েক দিন আগে ঐ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিলো কিন্তু আবার যদি চালু করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ