• আজ- শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরের মিড-ডে মিলের খাবারবাহী গাড়িতে ‘অগ্রিম উৎপাদন তারিখের’ পাউরুটি জব্দ শ্যামনগরে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ কালিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সুরত আলী স্মরণে দোয়া মাহফিল কালিগঞ্জে গভীর রাতে চুরি করতে গিয়ে দুই যুবক আটক: মুচলেকা দিয়ে মুক্তি সাতক্ষীরার ব্রহ্মরাজপুর-ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার: মৃত্যু নিয়ে ধোঁয়াশা সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইপিএফ ও স্বদেশের কর্মসূচি আবারও পদ্মা নদীতে বাস: পরে উদ্ধার বল নিজেই ধরবে অফসাইড, জানুন কীভাবে কাজ করে এই প্রযুক্তি বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখা যাবে যে ৩ চ্যানেলে

কালিগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান সুরত আলী স্মরণে দোয়া মাহফিল

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব জি.এম. সুরত আলীর রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) জুমার নামাজের পর রতনপুর ইউনিয়নের কদমতলা পীরগাজন দিঘীরপাড় জামে মসজিদ ও মরহুমের নিজ বাসভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে এবং বড় ছেলে সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিজানুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে কালিগঞ্জসহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় বক্তারা তার শিক্ষা বিস্তার, জনকল্যাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রবিউল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলহাজ্ব জি.এম. সুরত আলী কালিগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। গত ২৭ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ততি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ