• আজ- সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পাটকেলঘাটায় মামলা চলমান থাকতেই বসতভিটা ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ সাতক্ষীরায়, গ্রামজুড়ে শোকের ছায়া স্যোশাল মিডিয়ার রোশানলে ব্যবসায়ী জিল্লু: সকল অভিযোগ মিথ্যা দাবী রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক তামিম, হারলেন মিতু-আমজাদরা বিশ্বকাপ আয়োজনে নতুন ইতিহাসের পথে মেক্সিকো বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হঠাৎ কেন উত্তর কোরিয়া সফরে শি জিনপিং, কী ঘটছে পর্দার আড়ালে? মায়ের কোলে থাকা ৭ মাসের শিশুর প্রাণ কেড়ে নিল ইসরাইলি সেনার গুলি

কালিগঞ্জে বিএনপি নেতা অহিদের মৃত্যু, রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

রিপোর্টার: / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি মোঃ ওহিদুজ্জামান অহিদ আর নেই (ইন্না…..রাজিউন)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার (০৬ জুন) বেলা ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে চাম্পাফুল ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে তার অবদান নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

ওহিদুজ্জামান অহিদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নেতাকর্মীরা বলেন, তিনি ছিলেন একজন সৎ, মেধাবী ও জনবান্ধব রাজনৈতিক কর্মী। দলীয় আদর্শ বাস্তবায়নে তিনি সবসময় নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তার মৃত্যুতে চাম্পাফুল ইউনিয়ন বিএনপি একজন অভিজ্ঞ ও নিবেদিত প্রাণ নেতাকে হারালো।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দান করার জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেছেন এলাকাবাসী ও রাজনৈতিক সহযোদ্ধারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ