• আজ- বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি কালিগঞ্জে গাঁজা বিক্রির সময় দুই যুবক আটক দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন প্রেসক্লাব সভাপতি সফু স্বরাষ্ট্র সচিব ও ভুয়া সাংবাদিক পরিচয়ে উপকূলজুড়ে প্রতারণার জাল: আশাশুনিতে তোলপাড় সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসককে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন প্রেসক্লাব সভাপতি সফু

রিপোর্টার: / ২০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা কালিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক শেখ সাইফুল বারী সফু।

এ সময় সাথে ছিলেন কালিগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বেসরকারি সংস্থা সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু সহ উপজেলা সাংবাদিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।তাঁর এ মনোনয়নে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সুধী মহলের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।

বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে নবনিযুক্ত সভাপতি শেখ সাইফুল বারী সফু শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা এবং সমাজ কল্যাণ মূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ এবং একটি যুগোপযোগী শিক্ষা পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। নবনিযুক্ত সভাপতি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিক ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের কেন্দ্র নয়, বরং একটি জাতি গঠনের কারখানা। কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়কে জেলার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ নবনিযুক্ত সভাপতিকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রম নতুন গতি পাবে। শিক্ষাবান্ধব ও সমাজ সেবা মূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততা বিদ্যালয়ের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরাও শেখ সাইফুল বারী সফুর মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেন, একজন দায়িত্বশীল সাংবাদিক ও সমাজ সচেতন ব্যক্তি হিসেবে তিনি বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

উল্লেখ্য, শেখ সাইফুল বারী সফু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাঁর নেতৃত্বে কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয় শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে আরও সাফল্যের স্বাক্ষর রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ