• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

উচ্চ আদালতের আদেশও মানেন না সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ!

রিপোর্টার: / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা মেডিকেল কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করার অভিযোগ উঠেছে। আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্ত ছয় সেবাকর্মীকে অবৈধভাবে ছাটাইয়ের বিরুদ্ধে উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ভূক্তভোগীরা।

অভিযোগ, ২০২২ সালের ২৯ জানুয়ারি কোন কারণ ছাড়াই সাতক্ষীরা মেডিকেল কলেজের চার সেবাকর্মীকে ছাটাই করেন তৎকালীন অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস। ছাটাইয়ের পর নতুন করে চার জনকে নিয়োগ প্রদান করেন অধ্যক্ষ। এনিয়ে নুরজাহান, ইদ্রিস আলী, মেহেদী হাসান ও সাহেব আলী চার সেবাকর্মী অবৈধভাবে ছাটাইয়ের বিরুদ্ধে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দাখিল করেন। যার নম্বর ৬৩০৩।

২০২২ সালের ৫ মে উচ্চ আদালত চার সেবাকর্মীদের ছাটাই ও নতুন নিয়োগ অবৈধ ঘোষনা করে রায় প্রধান করেন বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ । ছাটাই কৃত কর্মীদের পুনরায় নিয়োগের আদেশ দিয়ে মামলার রায় প্রদান করেন। আদেশের কপি উচ্চ আদালত কর্তৃক পাঠানো হয় সাতক্ষীরা মেডিকেল কলেজে।

উচ্চ আদালতের আদেশ অমান্য করেন তৎকালীন অধ্যক্ষ রুহুল কুদ্দুস ভূক্তভোগী চার সেবাকর্মীকে যোগদান করাননি। বর্তমান অধ্যক্ষ ডা. আরিফ আহম্মেদও গড়িমসি করে উচ্চ আদালতের বিষয়টি ঝুঁলিয়ে রেখেছেন।

ভুক্তভোগী নুরজাহান বলেন, কলেজের পূর্বের ও বর্তমান অধ্যক্ষ আমাদের সঙ্গে অবিচার করছেন। আমাদেরকে নিয়োগ না দিয়ে দীর্ঘদিন টালবাহানা করছেন। স্বৈরাচার হাসিনার পতনের পরে নতুন বাংলাদেশে ন্যায় বিচার পাবো আশা করেছিলাম। কিন্তু বর্তমান অধ্যক্ষ ডা. আরিফ আহম্মেদও উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে আমাদের নিয়োগ না দিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যা সম্পূর্ণরুপে অবৈধ ও বেআইনী। দীর্ঘ চার বছর চাকুরি হারিয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। এনিয়ে আমরা আবারও উচ্চ আদালতে যাবো।

খোঁজ নিয়ে জানা গেছে, গেল ২২ মে ২৬ তারিখে নতুন করে আউট সোসিংয়ের মাধ্যমে ৪২জন সেবাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন অধ্যক্ষ ডা. আরিফ আহম্মেদ। অথচ পূর্বে উচ্চ আদালতের আদেশ থাকা চার সেবাকর্মীদের আজও যোগদান করানো হয়নি।

এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আরিফ আহমেদ বলেন, এ সংক্রান্ত কাগজপত্র আইনজীবীর কাছে পাঠানো হয়েছে। হাইকোর্ট যে নির্দেশনা দিবে সেটা মানবো এবং চার জনের পদ খালি রেখে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ঘটনার বিষয়ে উচ্চ আদালতের আইনজীবী মোখলেছুর রহমান জানান, ৪ জনকে নিয়োগ না দিয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করায় আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ