• আজ- রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ সাতক্ষীরার ভালুকা-চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বাবলু ধুলিহরে শতবর্ষী বৃদ্ধার বয়স্ক ভাতার ছয়শত টাকায় অনাহারে-অর্ধাহারে চলছে জীবনের চাকা আশাশুনিতে পুলিশের অভিযানে নকল দুধ তৈরি করার মেডিসিনসহ ট্রাক জব্দ শ্যামনগরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত কালিগঞ্জে বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ বিশ্বকাপের বিশ্বরেকর্ড আবারও দখলে নিল ব্রাজিল কাশ্মীরে ভয়াবহ সহিংসতা, নিহত ২৪ এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

কালিগঞ্জে ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ মাদক কারবারিকে পুলিশে সোপর্দ

রিপোর্টার: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সঙ্ঘবদ্ধ একটি মাদক চক্রের ২ সদস্যকে ইয়াবা ও মোটরসাইকেল সহ স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত মাদক কারবারিরা হলো সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের শেখ সোবাহানের ছেলে ইয়াসিন (২৪) ও তার সহযোগী একই গ্রামের শেখ আবদুল্লার ছেলে আশিকুল( ২১)।

ঘটনাটি ঘটেছে শনিবার (২০ জুন) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কাকশিয়ালী ব্রিজের নিচে সবুরের দোকানের সামনে থেকে। সংঘবদ্ধ এই চক্রটি দীর্ঘদিন যাবত এলাকায় ফেরি করে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল।

এ বিষয়ে জনগণ অতিষ্ঠ হয়ে ২ জনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের নিকট থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোটরসাইকেল সহ থানায় খবর দেয়। খবর পেয়ে থানার উপ পরিদর্শক সাইদুল ইসলাম ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। এই চক্রটি দীর্ঘদিন ধরে থানা হতে ৫,শ গজ দূরে বিভিন্ন সময়ে মাদক বিক্রি করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে আসছিল। পুলিশি অভিযান না থাকায় প্রতিনিয়ত মাদক কারবারীরা এলাকায় অবাধে মাদক বিক্রি করায় জনগণ অতিষ্ঠ হয়ে এ পদক্ষেপ গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ