• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

দেবহাটায় বোয়ালমারী খাল খনন প্রকল্পে দুর্নীতি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তোলপাড়: পুনরায় গাছ লাগানোর নির্দেশ

রিপোর্টার: / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় বোয়ালমারী খাল খনন প্রকল্পের দুর্নীতি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় তোলপাড়। পুনরায় নতুন করে গাছ লাগানোর নির্দেশ দিলেন ইউএনও।

সোমবার (২৯ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা।
উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মিলন সাহা’র সভাপতিত্বে সভার শুরুতে দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আলোচনা হয়। পরে বিভিন্ন পত্র পত্রিকায় বর্তমান সরকারের গৃহীত খাল খনন প্রকল্পের মধ্যে দেবহাটা সদর ইউনিয়নের অবস্থিত বোয়ালমারি খালের পাড়ে লাগানো গাছের দুর্নীতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গাছের চারাগুলো পুনরায় নতুন করে লাগানোর নির্দেশ দেন। তবে খাল খননের মূল অংশের
দুর্নীতি নিয়ে কোন আলোচনা হতে দেখা যায় না।

সভায় দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার প্রদীপ কুমার দাম,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সাজেদুল রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম,দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পারুলিয়া ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজিজুর রহমান, উপজেলা পল্লী বিদ্যুতের এজিএম মাসুম বিল্লাহ, উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আফরোজা খাতুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা শিশু ও মহিলা বিষায়ক কর্মকর্তা নাসরিন জাহান, বিজিবির প্রতিনিধি কামরুজ্জামান ও ইমরান হোসেন, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর বারী মোল্লা,দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির আহবায়ক চন্দ্র কান্ত মল্লিক, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষ কুমার মন্ডল, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোনায়েম হোসেন, সরকারি খান বাহদুর আহছানউল্লা কলেজের অধ্যাপক আবু তালেব, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আঃ সত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা হবিবুর বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ