• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে বোরো চাষির তালিকায় জালিয়াতির অভিযোগ: তদন্তের নির্দেশ

রিপোর্টার: / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ২০২৫-২৬ মৌসুমের বোরো ধান চাষিদের সরকারি তালিকা বিকৃত করে ভুয়া তালিকা প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি খাদ্যগুদামে ধান সরবরাহের জন্য সরকারের নির্ধারিত নীতিমালা অনুযায়ী আবেদন করার পর একটি চক্র উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল বোরো চাষিদের তালিকার শিরোনাম পরিবর্তন করে সেটিকে “সরকারি অনুদান হিসেবে প্রতি বিঘা জমির জন্য দুই হাজার টাকা করে চাষিরা পাবেন”এমন বিভ্রান্তিকর শিরোনামে প্রচার করে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও মানহানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় বিশিষ্ট সমাজসেবক হাফেজ খায়রুল বাশার মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে হাজী পিওর ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী শেখ আব্দুর রব, রিপনুজ্জামান এবং শেখ ওয়াহিদুজ্জামানকে এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে।

অভিযোগের সঙ্গে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মূল চাষি তালিকা, কথিত জালিয়াতি করে প্রচারিত তালিকার অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বিষয়টি বিধি মোতাবেক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেন।

এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ