• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কালিগঞ্জে র‍্যালি ও সমাবেশ

রিপোর্টার: / ১১৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: “মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন” বা “মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে মৌতলা ইউনিয়নে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকাল ৫ টায় মৌতলা ইউনিয়ন পরিষদ চত্বরে সুস্থ সবল কিশোর কিশোরী, চলো স্মার্ট বাংলাদেশ গড়ি এ প্রতিপাদ্য নিয়ে মাদক বিরোধী র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, বিশেষ অতিথি ছিলেন মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চার নাম্বার ওয়ার্ডে ইউপি সদস্য ফয়সাল কবির, কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও মৌতলা ইউনিয়ন যুব দলের আহবায়ক কাজী আবু সাঈদ, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ তৈয়নুর রহমান, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুল মঈন, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনারুল ইসলাম। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক ফজের আলী সরদার।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য শেখ মিনহাজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মশিউর রহমান পলাশ, শিমু রেজা এমপি কলেজ ছাত্রদলের সভাপতি মাহিদ হোসেন, মেহেদী, ইমন, সুমন, সোকিন, রফিকুল ইসলামসহ ইউনিয়নের সচেতন মহল উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, বরং একটি পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে এখনই তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং যুব সমাজকে খেলাধুলা, নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্য বোধের চর্চায় উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রকার কর্মসুচী গ্রহন ও বাস্তবায়নে সরকারের পাশাপাশি স্থানীযদের এগিয়ে আসতে হবে।

যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে কিশোর ও যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। যুব সমাজকে রক্ষা ও প্রতিরোধ করার জন্য আগামীতে মৌতলা ইউনিয়নে শৃংখল একটি মাদক বিরোধী কমিটি করা হবে এমনটি বলেন।

বক্তারা আরো বলেন সচেতন করার পাশাপাশি মাদক মুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়। তানোরে মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও মৌতলা ইউনিয়ন বাসি এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। তারা সকলকে মাদককে “না” বলতে এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদক মুক্ত মৌতলা ইউনিয়ন গঠনে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ