• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে ১৬২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টার: / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১৬২ পিস ইয়াবাসহ দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে দিনব্যাপী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মৃত সুন্দর আলী তরফদারের ছেলে আব্দুল মাজেদ (৫১)-কে তার নিজ বাড়ি থেকে ১৫০ পিস ইয়াবাসহ দুপুর আড়াইটার দিকে আটক করা হয়।

একই দিন বিকেলে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের মৃত সাদেক আলী সরদারের ছেলে মারুফ হোসেন (১৮)-কে কাকশিয়ালী গ্রামের নিজ বাড়ি এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শেখ মোহাম্মদ জসিম উদ্দিন আকবর। এ সময় সহকারী উপ-পরিদর্শক অশোক কুমার বাইনসহ জেলার মাদকদ্রব্য অধিদপ্তরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আটক দুইজনকে মঙ্গলবার সন্ধ্যায় কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত দুই মাদক কারবারিদের বুধবার (৮ জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ