• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

কালিগঞ্জে ছনকা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন: সভাপতি লুৎফর, লিটন সহ-সভাপতি

রিপোর্টার: / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয়ের অফিসকক্ষে নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা সহকারী শিক্ষা অফিসার আব্দুর রকিব এর সভাপতিত্ব ও প্রধান শিক্ষক আমির খসরু এর পরিচালনায় উপস্থিত সকলের সম্মতবক্রমে সভাপতি, সহ- সভাপতি, দাতা সদস্য, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যসহ মোট ১২ জনের কমিটি গঠিত হয়েছে।

সর্বসম্মতি ভাবে গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব শেখ লুৎফর রহমান, সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মোস্তাহিদ রহমান লিটন (শিক্ষক), সদস্য যথাক্রমে শেখ শফিউল ইসলাম, শেখ শরিফুল ইসলাম, খাঁন শাহিনুর রহমান, হাবিবা খাতুন, তানিয়া সানজিদা, নুর মোহাম্মদ মোল্ল্যা, তানিয়া খাতুন, শেখ জাহিদুল বারী, শাহীনা আখতার (শিক্ষক প্রতিনিধি) ও সদস্য সচিব আমির খসরু।

এসময়ে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের আট বারের নির্বাচিত সভাপতি ডাঃ শেখ আমিনুল ইসলামসহ জনপ্রতিনিধি, শিক্ষক মন্ডলী, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ