• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

দেবহাটায় অবৈধভাবে ৪০ বস্তা সার পাচারের চেষ্টার সময় আটক: ২০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার: / ১৭৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

​নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় সখিপুর মোড়স্থ মেসার্স বীনা কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী প্রশান্ত সরদার কর্তৃক অবৈধভাবে কৃষি সার (ইউরিয়া) পাচারের চেষ্টাকালে ৪০ বস্তা সার আটক করেছে স্থানীয় প্রশাসন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার সরবরাহকৃত সখিপুরস্থ ডিলার মেসার্স বীনা কৃষি ভান্ডারের স্বত্বাধিকারী প্রশান্ত কুমার সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার উপযুক্ত মূল্য নির্ধারণ করে বিক্রির নির্দেশ দেওয়া হয়।​

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০ টার দিকে উপজেলার নির্দিষ্ট সীমানা ছাড়িয়ে অন্যত্রে অবৈধভাবে সরকারি প্রণোদনা ও বরাদ্দকৃত সার পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান ও উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৪০ বস্তা সার আটক করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পক্ষ থেকে জানানো হয়, দেবহাটা উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনোভাবেই অন্যত্রে পাচার বা কালোবাজারে বিক্রি করতে দেওয়া হবে না। কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ পাচার রোধে এ ধরনের ঝটিকা অভিযান ও তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।

​জব্দকৃত সার পরবর্তীতে সরকারি নিয়ম মেনে এলাকার নিবন্ধিত কৃষকদের মাঝে সঠিক মূল্যে বিতরণের ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ