• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

মাদকসেবী ও বখাটেদের চিহৃিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে- সাতক্ষীরা জেলা প্রশাসক

রিপোর্টার: / ১৩০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশীবাটি গ্রামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফারজানার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯নটার দিকে তিনি ঘটনাস্থলে পৌঁছে প্রথমে ফারজানার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি গভীর সমবেদনা প্রকাশ করে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে তাদের সান্ত্বনা দেন।

এরপর সংসদ সদস্য ফারজানার কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
পরবর্তীতে তিনি ফারজানা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করত সেখানে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় ফারজানার শিক্ষাজীবন, ঘটনার প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে শিক্ষকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন।

এ সময় এলাকাবাসী ফারজানার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংসদ সদস্য বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

পরিদর্শনকালে কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, নলতা ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার আকবার হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ