• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

রিপোর্টার: / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

অনলাইন ডেস্ক: ইসলামী বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের জীবনে বিশেষ তাৎপর্য বহন করে। এ মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থেকে রোজা রাখা হয়। পাশাপাশি নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও দান-সদকার মাধ্যমে আত্মশুদ্ধির চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলিমরা।

২০২৭ সালে সংযুক্ত আরব আমিরাতে রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে দেশটির জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে এসব ধর্মীয় উৎসবের চূড়ান্ত তারিখে পরিবর্তন হতে পারে।

হিজরি বর্ষপঞ্জির মাসগুলো ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে মাসের দিনের সংখ্যা নির্ধারিত হয়। সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি প্রতি মাসে চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করে। এর ভিত্তিতেই গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস ও বিভিন্ন উপলক্ষের তারিখ নির্ধারণ করা হয়।

রমজান ২০২৭

শাবান মাসের শেষ দিকে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার রমজান মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ২৯ শাবান সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কয়েকটি অঞ্চল থেকে চাঁদ দেখা সম্ভব হবে না। কারণ, চাঁদ সূর্যের আগে অস্ত যাবে অথবা সূর্যাস্তের পর চাঁদের সঙ্গে সূর্যের সংযোগ ঘটবে। ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার কথা।

২০২৬ সালে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু হয়েছিল। বিশ্বজুড়ে মুসলমানদের পবিত্র এই মাস প্রতি বছর প্রায় ১০ থেকে ১২ দিন করে এগিয়ে আসে।

ঈদুল ফিতর ২০২৭

হিজরি শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালিত হয়। ২০২৭ সালে রমজান মাস শেষ হওয়ার ওপর ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ভর করবে। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের হিসাবে, সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৮ মার্চ সোমবার অথবা ৯ মার্চ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে।

যদি ৮ মার্চ, অর্থাৎ রমজানের ২৯ তারিখ সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে ঈদুল ফিতর হবে ৯ মার্চ মঙ্গলবার। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিনে পূর্ণ হবে এবং সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর হবে ১০ মার্চ বুধবার।

ঈদুল আজহা ২০২৭

হিজরি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়। এর আগের দিন জিলহজের ৯ তারিখ পবিত্র আরাফার দিন, যা ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন হিসেবে বিবেচিত।

জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ২০২৭ সালের ৬ মে বৃহস্পতিবার অথবা ৭ মে শুক্রবার জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে, সেই হিসাবে ১৬ মে রোববার অথবা ১৭ মে সোমবার ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

মুহররম ২০২৭

হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মুহররমের প্রথম দিন নতুন ইসলামী বছরের সূচনা হয়। জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের ২০২৭ সালের সম্ভাব্য চাঁদ দেখার হিসাবের ভিত্তিতে ১৪৪৯ ইসলামী বর্ষপঞ্জির প্রথম দিনও নির্ধারণ করা হবে।

যদি ২০২৭ সালের ৭ মে জিলহজ মাস শুরু হয় এবং মাসটি ২৯ দিনে পূর্ণ হয়, তাহলে ৫ জুন শনিবার  মুহররম মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর চাঁদ দেখা না গেলে জিলহজ ৩০ দিনে পূর্ণ হবে এবং মুহররম শুরু হবে ৬ জুন রোববার।

অন্যদিকে, যদি ৮ মে জিলহজ মাস শুরু হয় এবং মাসটি ২৯ দিনে পূর্ণ হয়, তাহলে ৬ জুন শনিবার মুহররমের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর জিলহজ মাস ৩০ দিনে পূর্ণ হলে নতুন ইসলামি বছর শুরু হবে ২০২৭ সালের ৭ জুন।

সূত্র : খালিজ টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ