• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনির খাজরায় ভূমিদস্যু আবু তালেব গাজী কর্তৃক জমি দখল চেষ্টার অভিযোগ

রিপোর্টার: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউনিয়নের ভূমি জবরদখলকারী ও শীর্ষ ভূমিদস্যু আবু তালেব কর্তৃক জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

জানা গেছে, ​আশাশুনি থানার খাজরা ইউনিয়নের সুদীর্ঘ ৪৫ বছরের স্বনামধন্য সাবেক চেয়ারম্যান মো: মোবারক আলী মোড়লের ভাই এবং খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক নূর মোহাম্মদ মোড়লের একমাত্র ছেলে ফারুক হোসেন মোড়ল। তার নাবালক দুই ছেলের নামীয় ৮৬ শতক জমি সম্প্রতি জোরপূর্বক দখল করে নিয়েছে ফটিকখালী গ্রামের মৃত সোনাল্য গাজীর ছেলে শীর্ষ ভূমি সন্ত্রাসী ও জবরদখলকারী মোঃ আবু তালেব গাজী।

​ফারুক হোসেন বাধা দিতে গেলে আবু তালেব ও তার সশস্ত্র ভূমিদস্যু বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি-সোটা, কোদাল, দা, শাবল নিয়ে হামলা চালানোর চেষ্টা করে। ওই মুহূর্তে ফারুক হোসেন নিজের প্রাণ রক্ষার্থে জমি ছেড়ে দ্রুত বাড়ি ফিরে আসতে বাধ্য হন।

​পরবর্তীতে ফারুক হোসেন মোড়ল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার মোঃ রবিউল ইসলামকে বিষয়টি জানান। মেম্বার রবিউল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোঃ ইউনুস আলী আবু তালেবকে এ ধরনের বেআইনি কাজ থেকে বিরত থাকতে বলেন।

​তবে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দের তোয়াক্কা না করেই ভূমিদস্যু আবু তালেব পুনরায় ট্রাক্টর দিয়ে উক্ত জমিতে চাষাবাদ শুরু করেছে।

​এই অন্যায় ও জমি দখলের বিরুদ্ধে ভুক্তভোগী ফারুক হোসেন মোড়ল সংশ্লিষ্ট সকল আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও কড়া নজরদারি বিশেষভাবে আইনের আওতায় নেয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী ফারুক হোসেনসহ তার পরিবার ।

 

তবে, এব্যাপারে ভূমিদস্যু আবু তালেব গাজীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ