• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারে: রহমাতুল্লাহ পলাশ

রিপোর্টার: / ১৯৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বলেছেন, জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারে আর কেউ নয়। আপনাদেরকে ভুল বোঝানো হয়েছে। ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা দেশের মাটি ও মানুষের উন্নয়নের রাজনীতি করি।

শনিবার (৫ সেপ্টেম্বর) পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রহমাতুল্লাহ পলাশ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনার হাত দিয়ে এই বস্ত্র খাত আজকে যে বস্ত্র খাত সমস্ত এক্সপোর্ট শতকরা ৮৫ ভাগ এক্সপোর্ট যে বস্ত্র থেকে হয় আমার বাপের হাত দিয়েই শুরু করেছিলেন। সেখানে আজ ৭০ ভাগ নারী কাজ করছে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের প্রথমে প্রাইমারি স্কুল ফ্রি, এরপরে হাইস্কুল ফ্রি, এরপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়েছেন। এটা আপনাদের জন্য করেছেন। আর আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আপনাদের অবস্থা বুঝে শুনে একজন গ্রামের তৃণমূল পর্যায়ের যে-সব নারীরা আসে তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছেন। প্রত্যেকটা পরিবারের কর্তী যিনি তিনি এই ফ্যামিলি কার্ড থেকে মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। সেই ফ্যামিলি কার্ডের প্রক্রিয়া আমরা শুরু করেছি।

তিনি বলেন, ভাই বোনদেরকে বলছি ২১২টা সিটের নারীরা বুঝলো আপনারা কেন বুঝলেন না? আজকে এখান থেকে প্রত্যেক মহিলাকে বলবেন কই জান্নাতের টিকিটটা কোথায় দেখান? জান্নাত পাওয়ার আল্লাহ তা’আলা দেয়। জান্নাতের কথা যদি মহান আল্লাহ তা’আলা ছাড়া আর কেউ বলে সেটাকে শিরিক বলা হয়। সুতরাং আপনারা আর আপনারা নারীদের সম্ভ্রমের কথা বলেন। কাজী নজরুল ইসলাম সাহেব আপনি ঠিক সম্ভ্রম রক্ষা করবেন। আপনার ১৭/১৬ বছরের একটি মেয়েকে নিয়ে যে ভিডিও ছড়িয়েছে সারা বাংলাদেশে যেটা ভাইরাল হয়েছে এই কি আপনাদের জামাতের নারীর সম্ভ্রম রক্ষা করা?

 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ জাবলু, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু এবং দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল।

সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল মতিন বকুল, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সখিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুল ইসলাম, উপজেলা যুব দলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদি হাসান সবুজ, সরকারি কেবিএ কলেজ ছাত্র দলের ইমরান হোসেন, নাজমুল হোসেন রুন্টি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ