• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

দেবহাটায় খালের ইজারা বাতিল ও উন্মুক্তের দাবিতে মানববন্ধন

রিপোর্টার: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

​নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালি ইজারাকৃত খাল বাতিল করে সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৯ সেপ্টেম্বর ) সকালে দেবহাটা উপজেলার গোপাখালি ইজারাকৃত খালপাড়ে এলাকায় স্থানীয় ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী ও সচেতন এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

​মানববন্ধনে বক্তারা বলেন, গোপাখালি খালটি দীর্ঘদিন ধরে এলাকার শত শত কৃষক, মৎস্যজীবী ও সাধারণ মানুষের প্রাকৃতিক সেচ এবং জলাবদ্ধতা নিষ্কাশনের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বাংলাদেশ সরকারি জলমহল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ এবং ভূমি মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, দেশের সাধারণ উন্মুক্ত জলাশয়, প্রবাহমান নদী এবং জোয়ার- ভাটা খেলে এমন প্রাকৃতিক পানি প্রবাহকে উন্মুক্ত রাখা হয় যাতে সাধারণ মৎস্যজীবীরা ও স্থানীয় জনগণ জীবিকা নির্বাহ করতে পারে।

বক্তরা আরো বলেন, দলীল প্রবাহ খাটিয়ে ইজারা নিয়ে দখল করে রাখছিলো। গত ৫ই আগস্ট দলীয় পটপরিবর্তনের কারণে স্থানীয় জনগণের ও মৎস্যজীবিদের আবেদন পেক্ষিতে খালটি উন্মুক্ত করা হয়।

কিন্তু সম্প্রতি একটি প্রভাবশালী মহল নিয়ম-নীতি তোয়াক্কা না করে খালটি ইজারা নেয়। এর ফলে সাধারণ কৃষক ও মৎস্যজীবীরা বিলে পানি সেচ, মৎস্য শিকার ও দৈনন্দিন কাজে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

​বক্তারা অবিলম্বে এই অবৈধ বা একপক্ষীয় ইজারা প্রথা বাতিল করে গোপাখালি খালটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

​মানববন্ধনে বক্তব্য রাখেন, মহাসিন আলী, শাহ আলম, আব্দুর রউফ গাজী, খাদেম আলী, দাউত আলী, আব্দুর রশিদ, নুর ইসলাম, আবদুর সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভুক্তভোগী কৃষক, মৎস্যজীবী এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ