• আজ- বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ
লকডাউন ঘিরে খুলনা-গোপালগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তালায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কালিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনা রিপোর্টার্স ক্লাবের সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধু ধর্ষণ: সিভিল সার্জন অফিসের আশিক নেওয়াজের ভাগ্নে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার কালিগঞ্জে মা-মেয়ের চোখ মুখ বেঁধে ডাকাতি ৬ মাসে শ্যামনগরের হাবিবুল্লাহ সিন্ডিকেটের আয় ৩ কোটি টাকা অধিক সাতক্ষীরায় চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর হাত পা ভাঙল ছাত্রদল কর্মীরা শ্যামনগরে মটর সাইকেল-ইজিবাইকের সংঘর্ষে যুবক নিহত তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপন দাবী , আটক ২

তালায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

রিপোর্টার: / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ‎শাহজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এদিকে নির্মানের কয়েক মাস যেতে না যেতেই ভবনে দেখা দিয়েছে ফাটল, ভেঙে যাচ্ছে গ্রিল, ঝরে পড়ছে জানালার কাঁচ।

 

অনিয়মের বিষয়টি সমাধানের জন্য প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি কে ঠিকাদার প্রতিষ্ঠানটির মালিক ও উপ সহকারি প্রকৌশলী পরবর্তীতে মেরামতের জন্য টাকা দেওয়ার কথা বললে বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছেন।

 

লিখিত অভিযোগে জানা যায়, তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের জন্য ১ কোটি ২২ লক্ষ ৯২ হাজার ২শত ১টাকা নির্মাণের ব্যায় ধরা হয়। স্কুল ভবনটি নির্মাণের শুরু থেকেই ঠিকাদার প্রতিষ্ঠান রৌশনী এন্টারপ্রাইজ কাজ শুরু করে। ঠিকাদার প্রতিষ্ঠানটির সাথে তালা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান প্রত্যক্ষভাবে অনিয়মে জড়িয়ে পড়েন। ঠিকাদার প্রতিষ্ঠানের অনিয়মের বিষয়টি বারবার ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী শেখ আনারুল ইসলাম আনু ও দায়িত্বপ্রাপ্ত উপ প্রকৌশলী মিজানুর রহমানকে বলে থামানো যায়নি। বর্তমান ভবনটির ছাদের উপরে একটু বৃষ্টি হলেই পানি জমে থাকছে, দেয়াল থেকে ঝরে পড়ছে প্লাস্টার, ঝরে পড়ছে জানালার কাঁচ।

 

স্কুলের কাজটির ছাড়পত্র নেওয়ার জন্য প্রধান শিক্ষককে ঠিকাদার প্রতিষ্ঠানটি জানালে তিনি বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যসহ অভিভাবকদের নিয়ে মিটিং করলে সেখানে অনিয়মের বিষয়টি ধরা পড়ে। এরপর স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সর্বসম্মতিক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেন।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাসেল মেহেদী জানান, আমি বিষয়টি বারবার ঠিকাদার প্রতিষ্ঠান ও প্রকৌশলীকে বললেও কোন গুরুত্ব দেয়া হয়নি বরং আমাকে বারবার ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন জানান, আমার প্রতিষ্ঠানের ভবন নির্মাণে অনেক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। বিল্ডিং এর সামনের গেট কেটে গেছে, ছাদের কন্ডিশন ও মেঝে ভালো না, এমনকি বিদ্যুৎ লাইনেও রয়েছে বিচ্যুতি। আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিয়েছি দেখি ব্যবস্থা গ্রহণ করে কিনা।

 

খেশরা ইউনিয়ন পরিযদের চেয়ারম্যান কামরুল ইসলাম লালটু বলেন, বিদ্যালয়ের ভবন নির্মানে ব্যাপক অনিয়ম হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই অনিয়মের সাথে উপ সহকারী প্রকৌশলী আমিনুর রহমান সরাসরি জড়িত আছেন। আমি চাই বিষয়টি কর্তৃপক্ষ তদন্ত করুক। বিদ্যালয়ের ভবন নির্মাণের তদারকি কর্মকর্তা উপজেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত) সন্তোষ কুমার মন্ডল জানান, তদারকি কর্মকর্তা হিসাবে ফলকে যে আমার নাম আছে সেটা আমি আপনার মাধ্যমে জানতে পারলাম। সে ক্ষেত্রে আমার আর কি বলার থাকতে পারে।

 

অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রৌশনি এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী আনোয়ার হোসেন আনু বলেন, আমি শিডিউল অনুযায়ী সঠিক ভাবে কাজ করছি। একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।

 

তালার এলজিইডি’র উপ -সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, অনিয়মের অভিযোগ পাওয়ার সাথে সাথে ওই প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া হয়েছিল, পরে অবশ্য তারা ঠিক করে দিয়েছে বলে জানতে পেরেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ