• আজ- মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরার ভোমরা সড়কে রাতে টায়ার জ্বালিয়ে ককটেল বিস্ফোরণ চাঁদাবাজদের ভয়ে ব্যবসায়ীরা খুলনা ছাড়ছেন: কেসিসি প্রশাসক সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ কালিগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ: বসতবাড়ি ও আসবাবপত্র ভাঙচুর আশাশুনিতে চায়ের দোকানীর ঘর ভাংচুরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে সুন্দরবনে ১০ জেলে অপহরণ, ১০ লক্ষ টাকা মুক্তিবণ দাবি কালিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদীর পিতার মৃত্যু খোলপেটুয়া নদী গিলে খাচ্ছে হাবিবুল্লাহ সিন্ডিকেট: প্রশাসনের ভূমিকা রহস্যজনক সাতক্ষীরায় বলাই সিন্ডিকেটের স্বর্ণপাচার ও হুন্ডি ব্যবসা রমরমা ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী ও ব্লাকমেইল, দেবহাটার কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেফতার

সাতক্ষীরায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

রিপোর্টার: / ২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন: সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে একটি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মোঃ মোশাররাফ হোসেন নামে এক ব্যক্তিসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মৎস্যচাষি মোঃ কবির হোসেন (৪৯)।

 

অভিযোগকারী মোঃ কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতা মৃত আব্দুল মাজেদ খাঁ। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মৎস্য ঘেরের জমি-জায়গা নিয়ে অভিযুক্তদের সঙ্গে কবির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জেরে তাঁকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ, মিথ্যা মামলায় হয়রানি এবং মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে বলা হয়, গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কবির হোসেন তাঁর মৎস্য ঘেরের বাসায় অবস্থান করছিলেন। এ সময় টর্চলাইটের আলোয় ঘেরের বেড়িবাঁধের ওপর অভিযুক্ত মোশাররাফ হোসেনসহ কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন বলে দাবি করেন তিনি। তাঁকে দেখতে পেয়ে ওই ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঐদিন সকাল আনুমানিক ৬টার দিকে ঘেরে গিয়ে তিনি বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে থাকতে দেখেন। তাঁর দাবি, ঘেরে বিষ প্রয়োগের কারণে প্রায় ১০ বিঘা আয়তনের মৎস্য ঘেরের আনুমানিক ১০ লাখ টাকার মাছ মারা গেছে।

 

এ ঘটনায় আতিকুর রহমান ও মোঃ শাহিন ইসলামসহ কয়েকজন ঘটনার বিষয়ে অবগত আছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী কবির হোসেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ