• আজ- শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড শ্যামনগরে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে ২ সাংবাদিককে পুলিশে সোপর্দ শ্যামনগরে চাঁদার দাবিতে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা বিএনপি-যুবদল নেতাদের, বাড়িতে হামলা লকডাউন ঘিরে খুলনা-গোপালগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তালায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কালিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সুস্থতা কামনা রিপোর্টার্স ক্লাবের সাতক্ষীরা সদর হাসপাতালে গৃহবধু ধর্ষণ: সিভিল সার্জন অফিসের আশিক নেওয়াজের ভাগ্নে আউটসোর্সিং কর্মী গ্রেপ্তার কালিগঞ্জে মা-মেয়ের চোখ মুখ বেঁধে ডাকাতি ৬ মাসে শ্যামনগরের হাবিবুল্লাহ সিন্ডিকেটের আয় ৩ কোটি টাকা অধিক

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

রিপোর্টার: / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ১২ বছর বয়সী প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম গাজী (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ আবুবকর সিদ্দিক জনকীর্র্ণ আদালতে এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় আসামী ইব্রাহিম গাজী আদালতে উপস্থিত ছিলেন।

 

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম গাজী কলারোয়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত শহর আলীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী জন্ম থেকেই বাক্ ও শারীরিক প্রতিবন্ধী। সে ঠিকমতো চলাফেরা করতে পারে না এবং কথা বলতে পারেনা। মায়ের অন্যত্র বিয়ে হওয়ায় জন্মের পর থেকে সে নানি মোছা. আছিয়া বেগমের (৫৪) কাছে বসবাস করত। ২০২৫ সালের ১২ মার্চ সকাল ১০টার দিকে নানি কাপড় ধুয়ে শুকাতে দিয়ে নাতনিকে খুঁজতে বের হন।

 

এ সময় বাড়ির উত্তর-পশ্চিম পাশে আবুল হোসেনের বাড়ির সামনের মোড় দিয়ে ইব্রাহিমকে বেরিয়ে আসতে দেখেন তিনি। পরে নাতনির কাছে গিয়ে তার পোশাক ভেজা দেখতে পান। স্থানীয়রা তাকে আটক করলে ইব্রাহিম ধর্ষণের কথা স্বীকার করে। একপর্যায়ে তারা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

 

ঘটনার দিন রাতে ভুক্তভোগীর নানি আছিয়া বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলারোয়া থানায় মামলা করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। এরপর মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আকবর আলী। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, আদালত ন্যায় বিচার করেছে। আসামী পক্ষ উচ্চ আদালতে গেলে নিম্ন আদালতের রায় বহাল থাকবে বলে তিনি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ