• আজ- শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরে যুবদল নেতা হাবিবুল্লাহ সিন্ডিকেটের বালু লুটে ‘টাকার খনি: ভাঙছে বেড়িবাঁধ শ্যামনগরে সাংবাদিক বিলালের বৃদ্ধ বাবাকে ২০২০ সালের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ শ্যামনগর-৪ আসনের আ. লীগের সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার কালিগঞ্জে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস উদযাপন প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড শ্যামনগরে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ: বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে মব সৃষ্টি করে ২ সাংবাদিককে পুলিশে সোপর্দ শ্যামনগরে চাঁদার দাবিতে মধ্যরাতে সাংবাদিককে অপহরণের চেষ্টা বিএনপি-যুবদল নেতাদের, বাড়িতে হামলা লকডাউন ঘিরে খুলনা-গোপালগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ তালায় প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কালিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

শ্যামনগরে যুবদল নেতা হাবিবুল্লাহ সিন্ডিকেটের বালু লুটে ‘টাকার খনি: ভাঙছে বেড়িবাঁধ

রিপোর্টার: / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

#নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন

#উপকূলীয় জনপদে অস্তিত্ব সংকট

#সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা ও মিথ্যা মামলা

 

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের খোলপেটুয়া ও কপোতাক্ষ নদ-নদী থেকে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। স্থানীয় একটি প্রভাবশালী রাজনৈতিক সিন্ডিকেটের কাছে এই অবৈধ বালু এখন ‘টাকার খনিতে পরিণত হয়েছে।

 

অভিযোগ উঠেছে, এই পুরো বালু সাম্রাজ্যের নেপথ্যে থেকে নেতৃত্ব দিচ্ছেন শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম হাবিবুল্লাহ। রাতের আঁধারে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন ও বিক্রির ফলে সরকার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। একইসঙ্গে ভয়াবহ ভাঙনের কবলে পড়ে অস্তিত্ব সংকটে পড়েছে উপকূল রক্ষা বেড়িবাঁধ। আর এই লুটপাটের চিত্র গণমাধ্যমে তুলে ধরতে গিয়ে সিন্ডিকেটের রোষানলে পড়ে হামলা ও হয়রানিমূলক মামলার শিকার হচ্ছেন স্থানীয় সংবাদকর্মীরা।

 

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজার সংলগ্ন ঘাট, বড়কুপট এবং দ্বীপ ইউনিয়ন গাবুরার বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত চলছে। একসময় সরকারি ইজারার মাধ্যমে বালুমহাল পরিচালিত হলেও বর্তমানে তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। অভিযোগ রয়েছে, ইজারা বন্ধ থাকার সুযোগ নিয়ে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম হাবিবুল্লাহ তার নিজস্ব বাহিনী দিয়ে নদীতে অবৈধ ড্রেজার বসিয়েছেন।

 

উত্তোলিত বালু নওয়াবেঁকী ও মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডের আশপাশে বিশাল স্তূপ আকারে মজুত করা হচ্ছে। সেখান থেকে প্রতিদিন শত শত ট্রাক ও ট্রলিতে করে চড়া দামে বালু বিক্রি করে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। আর এসব সংবাদ প্রকাশ করলেই হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে যুবদল নেতা জিএম হাবিবুল্লাহ ও তার সিন্ডিকেট। সংবাদ প্রকাশ করায় শ্যামনগরের সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী সংবাদকর্মীদের অভিযোগ, অনিয়মের বিরুদ্ধে কলম ধরলেই সিন্ডিকেটের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এরই মধ্যে বালু লুটের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ইব্রাহিম খলিলসহ একাধিক পেশাদার সাংবাদিককে মব সৃষ্টি করে ব্যাপক নির্যাতনের পর পুলিশের কাছে সোপর্দ করে নাশকতা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছেন। ফলে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে পেশাগত দায়িত্ব পালন করছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

গাবুরা ও আটুলিয়ার স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা জানান, নদীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু কাটার ফলে খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। এতে নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত উপকূল রক্ষা টেকসই বেড়িবাঁধ এখন চরম ঝুঁকির মুখে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত এই বালু উত্তোলন বন্ধ না হলে আসন্ন প্রাকৃতিক দুর্যোগ বা জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে পুরো গাবুরা ও আটুলিয়া জনপদ লোনাপানিতে তলিয়ে যেতে পারে। সম্প্রতি খোলপেটুয়া নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজারসহ বোট ও বিপুল পরিমাণ বালু জব্দ এবং অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

তবে এলাকাবাসীর অভিযোগ, লোক দেখানো ছোটখাটো অভিযানে শ্রমিক বা মাঝিরা ধরা পড়লেও মূল হোতা জিএম হাবিবুল্লাহ ও তার সহযোগীরা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থাকছেন। উপকূলীয় জনপদ রক্ষা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনতে সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

 

তারা অবিলম্বে যৌথ বাহিনীর বিশেষ অভিযানের মাধ্যমে বালু সিন্ডিকেটের মূলহোতাদের গ্রেপ্তার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সুশীল সমাজ।

 

এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিএম হাবিবুল্লাহ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো অবৈধ বালু উত্তোলন বা সাংবাদিকদের ওপর হামলার ঘটনার সাথে জড়িত নই। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ