• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

অবৈধ ইটভাটা–কয়লার চুল্লি উচ্ছেদে স্বস্তির নিঃশ্বাস পাইকগাছাবাসীর

রিপোর্টার: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

শেখ মাহতাব হোসেন, (খুলনা) ডুমুরিয়া: দীর্ঘদিন ধরে খুলনার পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়নে অবৈধ ভাবে ইট ভাটা ও কয়লার চুল্লির ব্যবসা পরিবেশ দূষণ করে আসছিলো একদল অবৈধ ব্যবসায়ী। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটের ভাটা ও কয়লার চুল্লির বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় ও পাইকগাছা উপজেলা প্রশাসন।

বুধবার (২১ জানুয়ারি) এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী এবং সহকারী কমিশনার (ভূমি), পাইকগাছা মো. ফজলে রাব্বী।

মোবাইল কোর্টের অভিযানে দুটি এক্সকাভেটরের সাহায্যে ৩টি অবৈধ ইটভাটার চিমনি, কিলন ও কাঁচা ইট সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ৫৩টি অবৈধ কয়লার চুল্লি সম্পূর্ণরূপে উচ্ছেদ করা হয়।

এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী, আনসার ও ভিডিপি, পল্লী বিদ্যুৎ, গ্রাম পুলিশ এবং একদল শ্রমিক অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে অবৈধ ইটভাটা ও কয়লার চুল্লির কালো ধোঁয়ায় অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

তারা জানান, এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে পরিবেশ দূষণ কমবে এবং জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত হবে। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, একাধিক বার এই অবৈধ প্রতিষ্ঠান গুলোতে নোটিশ দিয়ে আসলেও তারা কোন ভাবেই আইনের তোয়াক্কা করেনি। পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ