• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

রিপোর্টার: / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ শাহিনুর চৌধুরী। এসময় সেখানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় আন্তর্জাতিক নারী দিবস যথাযথ মর্যাদা ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি, সম্মাননা প্রদান, সেলাই মেশিন বিতরনসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নারী অধিকার, সমতা ও ক্ষমতায়নের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয়।

উল্লেখ্য, প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে সাতক্ষীরায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ