• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

চোরের উপদ্রবে অতিষ্ঠ সাতক্ষীরার রেজিস্ট্রি পাড়ার বাসিন্দারা: বাড়ির মালিকের ইন্ধনে মিথ্যা মামলার অভিযোগ

রিপোর্টার: / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকায় ভাড়াটিয়া কওছার আলীর চুরির ঘটনায় এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকার চিহ্নিত চোর ও মাদকাসক্ত কওছার আলীর বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ ও মামলা রয়েছে।

এলাকাবাসী জানান, কওছার যে বাড়িতে ভাড়া থাকেন, সেই বাড়ির মালিকের বাসায় আগেও দেহব্যবসা ও মাদক ব্যবসা চলত। এর আগে র্যাবসহ যৌথবাহিনীর অভিযানে নারী ও মাদকসহ কয়েকজনকে আটক করা হয়েছিল।

সর্বশেষ ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে চুরির ঘটনাকে আড়াল করতে বাড়ির মালিকের ইন্ধনে মাদক কারবারি চোর কওছারের পক্ষে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মামলায় নিরীহ এলাকাবাসী ও এক সাংবাদিককে আসামি করা হয়েছে।

স্থানীয়দের আরও অভিযোগ, বাড়ির মালিকের প্রশ্রয়ে কওছার আলী দা হাতে এলাকায় ঘোরাফেরা করে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন। এতে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সচেতন বাসিন্দারা দাবি করেছেন, চুরির মূল ঘটনা ধামাচাপা দিতে যে মামলা করা হয়েছে, তা তদন্তপূর্বক প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ