• আজ- শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে সন্ত্রাসী হামলা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরার শ্যামপুরে নারী, শান্তি ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন হাবিবুল ইসলাম হাবিব শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, দাম কত জনমনে প্রশ্ন: হাদি হত্যার মাস্টারমাইন্ড কে মমতার বক্তব্যে তোলপাড় ৫ প্রভাবশালী আলেমসহ ২০ শিয়া অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করল বাহরাইন সাতক্ষীরা জেলা আ. লীগের সভাপতি ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান গ্রেপ্তার সাতক্ষীরায় ধুলিহরে রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি: চরম দুর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা কালিগঞ্জে জমি বিরোধে গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

আমেরিকা, ভারত এবং পাকিস্তানের দালালদের ঠিকানা এই বাংলায় হবে না- এমপি প্রার্থী ইদ্রিস আলী

রিপোর্টার: / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলীর নির্বাচনী পথসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী প্রচারণার ৮ম দিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগড়দাঁড়ী এবং কাথন্ডা বাজারে পথসভা এবং গণসংযোগ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার, জেএসডি নেতা মাষ্টার আব্দুল জব্বার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন এবং তার পুত্র একরামুল হাসান নয়ন, নারী নেত্রী রওশন আরা, রোজা খাতুন শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।

নির্বাচনী পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী জনতার উদ্দেশ্যে বলেন, যারা এই বাংলার পবিত্র জমিনে থেকে আমেরিকা, পাকিস্তান এবং ভারতের দালালি করবে তাদের কে বাংলাদেশের সচেতন জণগণ প্রত্যাখ্যান করবে। যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চাই তারা বাংলাদেশের শত্রু।

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল জণগণকে একত্রিত হয়ে মোটর গাড়ি প্রতীকে ভোট দিন। যারা মার্কিন, ভারত এবং পাকিস্তানের দালালি করে দেশ বিক্রির ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে।

এসময় সাধারণ জণগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ