
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে নদী পার করতে দেরী হওয়ায় মারপিটে নৌকা মাঝি আহত হঢেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারী) উপজেলার বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামে এঘটনা ঘটে।
হাজীডাঙ্গা গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে ছাইদ সরদার বাদী হয়ে থানায় দাখিলকৃত অভিযোগ ও সরজমিন গিয়ে জানা যায়, কামালকাটি খাল/নদীর ব্রীজ নষ্ট হওয়ার কারনে ছাইদ ছােট একটি নৌকা সংগ্রহ নিয়ে এলাকার লোকজন সহ স্কুলের ছাত্রছাত্রীদের পারাপার করে থাকে। ঘটনার দিন ভোর ৬ টায় শামীম ও মােঃ ছাব্বির ঘাটে এসে তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রোজাদার ছাইদ শরীর ভাল না থাকায় সাড়ে ৬ টার দিকে ঘাটে আসায় রাগারাগি করতে থাকে। সে তাদেরকে পার করে দেয়।
পরবর্তীতে লোক পারাপার করতে থাকলে ১০ টার সময় তারা একই গ্রামের মাজেদ সানার পুত্র ইয়াছিন সানা ও তার মাতা মাছুরা খাতুন সহ আরো চার -পাচ জন মিলে নৌকার দড়ি কেটে খুটা উপড়িয়ে নৌকা সহ তাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। সে কোন রকমে পানি থেকে উপরে উঠা মাত্রই বুকে স্বজোরে ঘুষি মারলে মাঠিতে পড়ে যায়।
তখন পাশের ঘেরা হতে বাবলার কাঠ নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার ডান পাশে আঘাত করে ফাটা থেতলানো জখম করে ও জিবলার কচা দিয়ে বিভিন্ন জায়গায় এলোপাতাড়ী পিটিয়ে জখম করে। জামার পকেটে থাকা লােক পারাপারের উপার্জিত ২১৫ টাকা নিয়ে খুন জখমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।