• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে আদালত অমান্য করে ধান কর্তনের অভিযোগ

রিপোর্টার: / ৪৪২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
????????????

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের চর তুয়ারডাঙ্গা মৌজায় বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক ধান কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

তুয়ারডাঙ্গা গ্রামের হাজী আশরাফ উদ্দীন মকবুলের ছেলে নূর উন নবী জানান, তাদের চর তুয়ারডাঙ্গা মৌজায় ৫৮৯, ১৫৪, ১৪০৯, ১৪০৭, ১৫৭৪, ৪৬৪ বিএস খতিয়ানে ১৬২৯, ২২৮৯, ১৬৬৩, ১৬২৮, ১৬৬৪ ও ১৬৬৫ নং বিএস দাগে ১.৭৯ একর এবং বিএস ১০৮৫ খতিয়ানে ৪৩৩৫, ৪৩৪৪ নং দাগে ৩৩ শতক মোট ২.১২ একর জমি আমাদের ভোগ দখলীয়।

বিবাদী মৃত আহসান হাবিবের ছেলেজান্নাতুন নাঈম বাপ্পি, মৃত রফিক উদ্দিন মোল্লার ছেলে ইনসার মোল্লা, মৃত শওকত মোল্লার ছেলে লাবু মোল্লা জমি জবর দখলের চেষ্টা করলে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত সাতক্ষীরায় ২১/০৯/২৫ তাং পি-১৩৫৮/২৫ (আশাঃ) মামলা করি।

বিজ্ঞ আদালতের নির্দেশে এডিএম সহকারী কমিশনার (ভূমি) আশাশুনিকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত রিপোর্ট প্রাপ্তির পর শুনানী শেষে ১৮৮ জারী করে ওসি আশাশুনিকে স্থিতিবস্থা বজায় রাখার ব্যবস্থা নিতে আদেশ দেয়া হয়। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে বিবাদীরা গত ৩ দিন ধরে জমিতে অনাধিকার প্রবেশ করে ধান কেটে নিচ্ছে।

পুলিশের কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে বাদী বলেন, আদালতের নির্দেশ বাস্তবায়নে পুলিশের দায়িত্ব রয়েছে। পুলিশ কার্যকর পদক্ষেপ নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে বাদী পক্ষ প্রত্যাশা ও দাবী জানান।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ