• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

রিপোর্টার: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদির উপর গুলিবর্ষনের প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোগিতায় উপজেলা যুব দলের আয়োজনে প্রথমে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জনতা ব্যাংক মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম হাফিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুব দলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবদলের যুগ্ম আহবায়ক আঃ আলিম, রবিউল আওয়াল ছোট, সাদিক আনোয়ার ছোট, আক্তারুজ্জামান আক্তার, শফিউল আলম সুজন, ইয়াসিন আরাফাত, সেকেন্দার আলী বাদশা, সদর যুবদলের আহবায়ক সরদার রুহুল আমিন, উপজেলা কৃষক দলের আহবায়ক লিয়াকত হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন প্রিন্স, কৃষক দলের আহবায়ক আঃ কাদের, সিনিঃ যুগ্ম আহবায়ক একলাছুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বড়দল ইউনিয়ন যুব দলের সদস্য সচিব হাসান মোল্যা, কাদাকাটি ইউনিয়ন যুব দলের আহবায়ক করিম সানা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ