• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

আশাশুনিতে গাঁজা গাছসহ গ্রেপ্তার-১

রিপোর্টার: / ৭৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
Oplus_131072

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে গাঁজা গাছ সহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান এর নেতৃত্বে এসআই আব্দুস সালাম, এএস আই আনোয়ার হোসেন অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের মাধব বাইন এর ছেলে হেমন্ত বাইন (৪৯) এর বাড়ির আঙিনায় ছোট-বড় দশটি সবুজ রঙের গাঁজা গাছ সহ তাকে গ্রেফতার করা হয়। চাষকৃত গাঁজা গাছের ওজন ৮০০গ্রাম, মূল্য আনুমানিক ১৬ হাজার টাকা।
অবৈধ মাদকদ্রব্য গাঁজা গাছ বিক্রয়ের উদ্দেশ্যে চাষ করার অপরাধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় থানায় (১০)১৫/৩/২৬ নং মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ