• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে জমির দখল নিয়ে বিরোধ: আদালতে মামলা

রিপোর্টার: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের খেজুরডাঙ্গা গ্রামে অন্যের দখলীয় জমি দখল নিতে একটি পক্ষ সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রেখেছে। এ ব্যাপারে জমির মালিক জালাল উদ্দিন শেখ বাদী হয়ে সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিপক্ষ কালীপদ সানা ও সুজয় বাছাড়ের বিরুদ্ধে ১৩৮/২৬ নং পিটিসন মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে আশাশুনি থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার খেজুরডাঙ্গা মৌজার এসএ ৫৬, বিআরএস ১২৮ নং খতিয়ানের হাল ১, ২, ৩ ও ৪ সহ আরো অনেক দাগ মিলে মোট ১ একর ৪৫ শতক জমি বিগত ২৮/৯/২০২৪ তারিখে ৩৪৭৫ নং রেজিস্ট্রি কোবলা মূলে খরিদ করেন। সেই থেকে অদ্যবধি শান্তিপূর্ণভাবে জালালুদ্দিন ভোগ দখলে আছে।
প্রতিপক্ষ কোন কিছু তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালী নেতাদের দাপট দেখিয়ে ওই তফসিল সম্পত্তি গায়ের জোরে জবর দখল করবে বলে হুংকার দিচ্ছে। তাদের এমন কর্মকাণ্ডে এএসআই অমিত হাসান আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোর হস্তে অভয়পক্ষকে আদালতের নির্দেশনা না হওয়া পর্যন্ত নোটিশের মাধ্যমে নিবৃত থাকার কথা বলা হয়েছে। কিন্তু কালিপদ এবং সুজয় নোটিশের তোয়াক্কা না করে জমি জবরদখল নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে। যেকোনো মুহূর্তে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে জানিয়েছেন মামলার বাদী জালাল উদ্দিন।
এ ব্যাপারে প্রতিপক্ষ কালিপদ সানা বলেন, বহুদিন যাবত উক্ত তফসিল সম্পত্তি আমি দখলে আছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় আছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ