• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে থানা পুলিশের অভিযানে ছয় জুয়াড়ীসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার: / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ছয় জুয়াড়ীসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারী) দিবাগত গভীর রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান নিজে ও থানার সেকেন্ড অফিসার এসআই রাশেদুজ্জামান অভিযান চালিয়ে উপজেলার শোভনালী ইউনিয়নের মোঃ আশরাফুল এর চায়ের দোকান থেকে বৈকরঝুটি গ্রামের মৃত কৃষ্ণপদ সরকারের ছেলে প্রশান্ত সরকার (৫৬), মৃত কোমল কৃষ্ণ সরকারের ছেলে মানিক সরকার (৪৬), ফজর আলী গাজীর ছেলে আবু হাসান গাজী (৪২), আঃ গফুর সরদারের ছেলে সেলিম রেজা (৩২), শোভনালী গ্রামের মৃত সোহেল উদ্দিন সরদারের ছেলে মুজিবর সরদার (৫৬) ও মৃত জামাল উদ্দিন সরদারের ছেলে আকবর আলী (৪৭)কে গ্রেফতার করেন।
এ সংক্রান্তে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারা আশাশুনি থানায় (৭)২০/০১/২৬ মামলার রুজু করা হয়েছে।
এছাড়া একই রাতে এএসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে বড়দল ইউনিয়নের বিশিষ্ট মাদক ব্যবসায়ী আইয়ুব আলীর ছেলে মোঃ সাকিবুল ইসলাম সজলকে ৯০ গ্রাম গাঁজা সহ বড়দল বাজার থেকে আটক করেন।
এ সংক্রান্তে আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারনির ১৯(ক) ধারায় (৬) ১৯/০১/২৬ মামলা রুজু করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ