• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা

আশাশুনিতে নবাগত ইউএনও’র বাজার মনিটরিং

রিপোর্টার: / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করতে সাতক্ষীরার আশাশুনিতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা নবাগত নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত উপজেলার বুধহাটা ইউনিয়নের বিভিন্ন ফিলিং স্টেশন, বুধাটা বাজার, বেউলা শেতপুর বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ব্যবসায়ীদের সরকারি নির্ধারিত মূল্য তালিকা টাঙানো, অতিরিক্ত মূল্য আদায় থেকে বিরত থাকা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া প্রশাসনের পক্ষ থেকে রমজান মাসজুড়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে বলে তিনি জানান।
এ সময় পুলিশ সদস্য ও আনসার ব্যাটালিয়ন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ