• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে পুলিশের অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার: / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নেতৃত্বে এস আই মুহাম্মদ কামরুল ইসলাম, এসআই মোঃ আব্দুর রউফ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীউলা ইউনিয়নের বুড়াখরাটি গ্রামের মৃত আবেদ আলী গাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর গাজী (৩৭) কে ১৫০ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
আশাশুনি থানার ওসি শামীম আহমদ খান জানান, ওই আসামির কাছ থেকে মাদক বিক্রয়ের ৪ হাজার ১ শত ৩৫ টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা জেলার বিভিন্ন থানা সহ কেএমপি লবণ চরা থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
তবে এ সংক্রান্তে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশাশুনি থানায় আর একটি মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ