• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

আশাশুনিতে বাঁধ ছিন্দ্র করে পাইপ দিয়ে লোনা পানি উত্তোলন: হুমকিতে চাষীরা

রিপোর্টার: / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুরে ওয়াপদার প্রটেকশন বাঁধ ছিদ্র করে পাইপ বসিয়ে লোনা পানি উঠানোর অভিযোগ পাওয়া গেছে। এলাকার কৃষকরা প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
দরগাহপুর গ্রামের ৬ ও ৯ নং ওয়ার্ডের রবিন্দ্র নাথ পাল, প্রদীপ সরকার, নেছার আলীসহ ২৪ জন বাদী হয়ে স্বাক্ষরিত এবং উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে ও বাদীরা জানান, সুবিদখালী দক্ষিণ সীমানার চর এলাকার প্রায় ৩০০ বিঘা জমিতে কৃষকরা দো-ফসলী ধান চাষ করে থাকে।
এখান থেকে উৎপাদিত ফসলে তাদের বাৎসরিক খাদ্য যোগানের পাশাপাশি অনেকে উৎপাদিত অতিরিক্ত ফসল বিক্রয় করে সংসার নির্বাহ করে থাকেন। চাষীরা বোরের মিষ্টি পানি উঠিয়ে ধান চাষ করে আসছেন। কিন্তু স্থানীয় মৃত আঃ জব্বার গাজীর ছেলে জি এম সাজেদুল ইসলাম ও জি এম শরিফুল আলম নদীর চরের বাঁধ ছিদ্র করে ভিতরে লোনা পানি উঠাচ্ছেন। এভাবে লোনা পানি উঠাতে থাকলে মিষ্টি পানির ধান ক্ষেত লবণাক্ত হয়ে ফসল নষ্ট হয়ে যাবে। পরিবেশ ক্ষতিগ্রস্থ হবে। চাষীরা সর্বশান্ত হয়ে যেতে পারে।
এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহন এবং মিষ্টি পানির দো-ফসলি জমি লবণ পানির প্রভাবে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করতে জোর দাবী জানান হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ