• আজ- শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরে যুবককে অপহরণ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার কালিগঞ্জে ৫৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব: আকর্ষণীয় আমিয়ান দুর্গাপ্রতিমা কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ মাথায় পানি জমা রোগ নিয়ে ১১ মাসের ইব্রাহিম হাসপাতালে: চিকিৎসার খরচ জোগাতে পারছে না অসহায় পরিবার কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপির সম্পাদক গনিয়ার রহমানের মৃত্যু দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত মণ্ডপগুলো সিআইএ’র প্রতিবেদন: ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ

আশাশুনিতে সন্ত্রাসবিরোধী আইনে ১ জনসহ গ্রেফতার- ২

রিপোর্টার: / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজনসহ বিভিন্ন মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আশাশুনি উপজেলার বাকড়া গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে মোঃ আজিজুল ইসলাম (৪৫)। তিনি আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আশাশুনি থানার মামলা নং-২৪, তারিখ ২৩/০৬/২০২৬ খ্রি., সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৬/৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় দায়ের করা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
অপর গ্রেফতারকৃত হলেন আশাশুনি থানার জিআর মামলা নং-৮৩/২৬-এর আসামি লতাখালী গ্রামের মোঃ বাবুল গাজীর ছেলে ইসরাফিল গাজী (২৩)।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে আশাশুনি থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ