• আজ- বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

আশাশুনিতে সাংবাদিকের ধান কেটে নেওয়ার সময় বাধা দেওয়ায় মারপিটে আহত-৩

রিপোর্টার: / ১২৫ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার গাজীপুরে জোরপূর্বক ধান কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের আক্রমনে সাংবাদিকসহ ৩ জন আহত হয়েছে।

এসময় গুরুতর আহত সাংবাদিক ফায়জুল কবীরকে আশাশুনি হাসপাতালে ভর্তির পর সাতক্ষীরা সদরে স্থানান্তর করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার শ্রীউলা ইউনিয়নের গাজীপুর মৌজায় এ ঘটনা ঘটে।

গাজীপুর গ্রামের আঃ গফুর গাজীর ছেলে দৈনিক সমাজের কথার উপজেলা প্রতিনিধি ফায়জুল কবির বাদী হয়ে থানায় একটি এজাহার জমা দিয়েছেন।

এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজীপুর মৌজায় গাজীপুর বিলে বাদীর ক্রয়কৃত ১ একর সম্পত্তি রয়েছে। জমি ক্রয় করার পর হতে বাদী ভোগ দখলে থেকে সেখানে ধান চাষ করে আসছেন। বিগত বর্ষার মৌসুমে ওই সম্পত্তিতে বাদী ধান লাগান। কাকড়াবুনিয়া গ্রামের মৃত আনারুল হক গাজীর ছেলে ইয়াছিন আলী গাজী, মৃত আঃ আজিজ সরদারের ছেলে রবিউল ইসলাম ওরফে নাফিজ ইকবাল, তার স্ত্রী আঞ্জুয়ারা খাতুনসহ অজ্ঞাতনামা ১৮/২০ জন অজ্ঞাতনামা লাঠিয়ালদের সহায়তায় কিছুদিন যাবৎ জমির ধান কেটে নেওয়ার ষড়যন্ত্র করে আসছে।

এমতাবস্থায় গত ১১ নভেম্বর সকাল ৮ টার সময় অভিযুক্তরা দা, চাইনিজ কুড়াল, কাচি, রড, লাঠি ইত্যাদি নিয়ে জোরপূর্বক ধান কাটতে শুরু করে। বাদী ও তার আপন ভাই আবুল কালাম, বর্গাদার শহিদুল ইসলাম বাধা দিলে ইয়াছিনের হুকুমে অন্যরা তাদেরকে অতর্কিত ভাবে মারপিট শুরু করে। ধারালো দা দিয়ে বাদীর মাথায় কোপ সহ বিভিন্ন মারপিট করে আহত করে। এক পর্যায়ে বাদীর গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এসময় জামার পকেটে থাকা মাছ ব্যবসার ১ লক্ষ ৬৫ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। বাদীর ভাই ও বর্গাদার ঠেকাতে গেলে তাদেরকেও এলোপাতাড়ী কিল, ঘুষি মেরে আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে।

সে সময় অভিযুক্তরা খুন জখমের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। আহত অবস্থায় বাদীকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সাংবাদিক ফয়জুলের উপর হামলা চালিয়ে আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক মহল অবিলম্বে অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ