
বিএম আলাউদ্দীন, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে সার ও কীটনাশকের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ ১৩ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সার বিক্রয়ের মেমো ও রেজিস্ট্রার মেইনটেইন না করা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, কীটনাশক এর উপাদান সঠিকভাবে না থাকা, একই সাথে মাছের খাদ্য ও কীটনাশক বিক্রি ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় বুধহাটা বাজারের মেসার্স গাজী এন্টারপ্রাইজ এর মালিক আনোয়ারুল ইসলাম কে ৪০হাজার টাকা, মেসার্স শোভা এন্টারপ্রাইজ মালিক বিভাষকে ৭০ হাজার টাকা, মেঘা এন্টারপ্রাইজ এর মালিক জাহাঙ্গীরকে ২ হাজার টাকা, দেবনাথ কৃষি ঘর এর মালিক কে ১ হাজার টাকা।
সর্বমোট ৪ টি দোকানকে ৪ টি মামলায় ১ লক্ষ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ, পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।