• আজ- শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
শ্যামনগরে যুবককে অপহরণ: ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ কালিগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেপ্তার দুই আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযান ৭ আসামি গ্রেপ্তার কালিগঞ্জে ৫৫টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব: আকর্ষণীয় আমিয়ান দুর্গাপ্রতিমা কালিগঞ্জে টিউবওয়েল মেরামতের সুযোগে ধর্ষণের অভিযোগ: তিন মেয়েসহ বাড়িছাড়া গৃহবধূ মাথায় পানি জমা রোগ নিয়ে ১১ মাসের ইব্রাহিম হাসপাতালে: চিকিৎসার খরচ জোগাতে পারছে না অসহায় পরিবার কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপির সম্পাদক গনিয়ার রহমানের মৃত্যু দেবহাটায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা শিল্পীদের ব্যস্ততায় মুখরিত মণ্ডপগুলো সিআইএ’র প্রতিবেদন: ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি সাতক্ষীরা পরানদহায় পূর্ব শত্রুতায় বসত বাড়িতে অগ্নিসংযোগ

আশাশুনিতে স্বামীর নির্মম নির্যাতনে স্ত্রী হাসপাতালে: শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন

রিপোর্টার: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার নয়াবাদ গ্রামে স্বামীর মারধরে মিনতি বাছাড় নামে এক নারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আহত মিনতির মাথা ফেটে যাওয়ায় কয়েকটি সেলাই দিতে হয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত ও রক্তজমাটের চিহ্ন রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
আশাশুনি হাসপাতালে চিকিৎসাধীন মিনতির মা ইন্দ্রা রাণী মন্ডল ও দাদা চন্দ্র কান্ত মন্ডলের অভিযোগ, প্রায় ৩০/৩৫ বছর আগে নয়াবাদ গ্রামের শ্যামল বাছাড়ের সঙ্গে মিনতির বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। কয়েক বছর আগে শ্যামল পাশের এক বিধবা নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন এমন অভিযোগকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
পরিবারের সদস্যদের দাবি, এ নিয়ে শ্যামল তার স্ত্রীকে বিভিন্ন সময় গালিগালাজ ও মারধর করতেন। একপর্যায়ে নির্যাতনের মাত্রা বেড়ে গেলে প্রায় ৮-৯ বছর আগে মিনতিকে তার মা ফকরাবাদে বাবার বাড়িতে নিয়ে যান। পরে দুই পক্ষের মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক হয়। সেখানে শ্যামল নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে ভবিষ্যতে নির্যাতন করবেন না বলে প্রতিশ্রুতি দেন।
তবে পরিবারের অভিযোগ, কিছুদিন পর আবারও মিনতির ওপর নির্যাতন শুরু হয়। দুই সন্তানের কথা বিবেচনা করে মিনতি সংসার টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যান। কিন্তু বুধবার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ পরিবারের।
মিনতির স্বজনরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে প্রতিবেশীদের কাছ থেকে মোবাইল ফোনে খবর পেয়ে তারা শ্যামলের বাড়িতে ছুটে যান। সেখানে মিনতিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে দ্রুত আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় শ্যামল তার শাশুড়িকেও মারধরের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তারা।
আহত মিনতির মাথায় আঘাতের কারণে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শ্যামল বাছাড়ের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ