• আজ- সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কালিগঞ্জের মহেশ্বরপুর খাল উন্মুক্ত: স্বস্তিতে ১০ গ্রামের মানুষ মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কালিগঞ্জে বীর নিবাসের নামে টাকা আত্মসাৎ: ফেরত চেয়ে বৃদ্ধার আকুতি প্রকাশিত সংবাদের প্রতিবাদ ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্য জেলা প্রশাসকের সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, পলাতক স্বামী জাতীয় সংসদে সাবেক প্রতিমন্ত্রী সিনহার জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী শ্রীলংকা-নেপাল দাঁড়িয়ে গেছে, গণ্ডগোলের মধ্যে আছি শুধু আমরা: ফজলুর আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

আসাদগেটে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল

রিপোর্টার: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রোববার (১৭ মে) সকালে আসাদগেট-মিরপুর সড়কের মোহাম্মদপুর অংশে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয় বলে জানায় স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে আসাদগেটের আড়ংয়ের সামনে থেকে একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে আশপাশের বিভিন্ন স্থান থেকে আরও লোকজন এসে মিছিলে যোগ দেয়। মিছিলটি মিরপুর রোড হয়ে আসাদগেটের কাছাকাছি গিয়ে শেষ হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি মেসবাহউদ্দিন বলেন, হঠাৎ করে আসাদগেটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিল শেষে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ