• আজ- শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সোয়াল বস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভি- সাতক্ষীরায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতা স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ, যেন মধ্যযুগীয় বর্বরতার প্রতিচ্ছবি চিন্ময়ের মুক্তির বিষয়ে যা বললেন সংস্কৃতিমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল বাংলাদেশ অলআউট, ২৬ রানে জিতল নিউজিল্যান্ড ইরান ও যুক্তরাষ্ট্রকে শান্তি আলোচনায় বসানোর নেপথ্যে কে, জানা গেল হরমুজ প্রণালি খোলার লক্ষ্যে প্যারিস সম্মেলনে পৌঁছালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘১০টি যুদ্ধ বন্ধ করার’ দাবি, যাচাই করে যা পেল বিবিসি

ইউনূসের আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিএনপি-আ’লীগ হাতাহাতি

রিপোর্টার: / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন রিপোর্ট: নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
নিউইয়র্ক সময় রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানো এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নিউইয়র্কে তাকে প্রতিহত করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসে একটি স্বাগত সমাবেশ করে। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাবেশে প্রায় ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির সমাবেশের পর আওয়ামী লীগেরনেতাকর্মীরা ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাট থেকে জ্যকসন হাইটসে জড়ো হতে শুরু করে। প্রায় ৫০জনের মতো নেতাকর্মী ইউনূস বিরোধী শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা উপস্থিত বিএনপি নেতাকর্মীদেরকেও উদ্দ্যেশ্য করে শ্লোগান দেয়। বিএনপি নেতাকর্মীরা তাদেরকে জ্যাকসন হাইটস থেকে চলে যেতে বলে। এসময় কথা কাটাকাটির এ পর্যায়ে দু গ্রুপের মধ্যে হতাহাতির ঘটনা ঘটে। পরে নিউইয়র্ক পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ স¤্রাট বলেন, ইউনূস একজন বিশ্বব্যাপী সমাদৃত লোক। আমরা খুশি যে তার মতো একজন প্রতিভাবান লোক বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান। বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আওয়ামী লীগের কিছু লোক তাকে নানাভাবে অপমান করার সবরকম আয়োজনে ব্যস্ত। আমরা এটি কোনভাবে যুক্তরাষ্ট্রে হতে দিবো না।

তিনি অভিযোগ করেন, জ্যকসন হাইটসে তারা কোন কারণ ছাড়াই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে।

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন বলেন, বিগত ১৭টি বছর আওয়ামী লীগ স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করেছে। যুক্তরাষ্ট্রেও তারা সব সময় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছিলো। আমরা আর কোন বিশৃঙ্খলাকে সহ্য করবো না।

তিনি বলেন, আজকে জ্যাকসন হাইটসে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের ব্যাপারে বিরুপ ইমেজ তৈরি হয়েছে। তিনি আওয়ামী লীগকে নৈরাজ্য সৃষ্টি করে প্রবাসীদের ক্ষতি না করার আহ্বান জানান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি গণমাধ্যমকে জ্যকসন হাইটসের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন।

তবে রোববার বিকেল থেকে জন এফ কেনেডি বিমানবন্দরে এবং জাতিসংঘের অফিসের সামনে নানা গ্রুপে বিভক্ত হয়ে ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি পালন করবেন আওয়ামী লীগ।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সামাদ আজাদ, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ও সেক্রেটারি ডা. মোহাম্মদ আলী মানিক এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী সংবাদমাধ্যমকে এ কর্মসূচির কথা নিশ্চিত করেছেন।

মুহম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, তার সামনেও প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।

শুক্রবার জাতিসংঘে মুহম্মদ ইউনূসের ভাষণের সময়েও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে দলটি।

পরের দিন টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুস হোটেলে মুহম্মদ ইউনূসের মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা বলেছেন।

উল্লেখ্য, রোববার বিকেল আড়াইটায় জন এফ কেনেডি বিমানবন্দরে ড. ইউনূস সহ ৬জন রাজনীতিবিদ নিউইয়র্কে পৌঁছাবেন বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ