• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে কালিগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফারজানা শওকাত আফি

রিপোর্টার: / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা শওকাত আফি। একই সঙ্গে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ। সমাজে সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হোক এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

শুভেচ্ছা বার্তায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও নিজের আগ্রহের কথা তুলে ধরেন ফারজানা শওকাত আফি।

 

তিনি জানান, আগামী নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং এ জন্য উপজেলাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সুশাসন প্রতিষ্ঠাই আমার প্রধান লক্ষ্য। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করতে চাই।

স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা তাকে মানুষের কাছাকাছি নিয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করা হবে।

উল্লেখ্য, ফারজানা শওকাত আফি এর আগে বিষ্ণুপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে ইতোমধ্যে তিনি সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছেন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তার সমর্থকদের মধ্যেও ব্যাপক আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ