• আজ- বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ
সাতক্ষীরা ডি.বি ইউনাইটেড হাই স্কুলে মেধাবৃত্তি পেল তিন শিক্ষার্থী পারুলিয়া ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান নজরুল ইসলাম সাতক্ষীরায় আনন্দ এনজিও’র ৫ হাজার সদস্যের ২০ লক্ষ টাকা আত্মসাত সাতক্ষীরা দেড়দশক ধরে মূর্তিমান আতঙ্ক ছিল শওকত-পটল কালিগঞ্জে দিনে-দুপুরে মহাসড়কে সাংবাদিকের ওপর হামলা: বাইক, টাকা ও মোবাইল ছিনতাই আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু কালিগঞ্জে এক ওয়ার্ডে মা-ছেলেসহ মেম্বার পদপ্রার্থী ১০: বিভ্রান্তিতে ভোটাররা আশাশুনিতে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ: গ্রেফতার দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে ছাড়াতে ‘উগ্রপন্থীরা’ তৎপর কালিগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক

উপজেলা নির্বাহী অফিসারের মন্তব্যে সামাজিক মাধ্যমে বিতর্ক: ‘ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার আপু নই’

রিপোর্টার: / ১৭১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

অনলাইন ডেস্ক: ‘আপু’ বলায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান চটেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি কলরেকর্ড থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি সামাজিক মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার ‘রয়েল ফুটবল একাডেমি’র ১০ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি চলা অবস্থায় রাত ১২টার দিকে আয়োজক সংগঠনের সহ-সভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও শামিমা আক্তার জাহান।

ফোনে পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে মেহেরবান মিঠু ইউএনওকে বলেন, এক্ষুনি শেষ হয়ে যাবে আপু। ‘আপু’ সম্বোধন শোনামাত্রই ক্ষিপ্ত হন ইউএনও। তিনি পালটা জবাবে বলেন, ‘আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন।’ এরপর ইউএনও বলেন, ‘যারা অনুমতিসহ আমাকে দাওয়াত দিতে এসেছিলেন তারা রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা বলেছিলেন।’

ইউএনওর এমন কঠোর মনোভাবের জন্য মিঠু তৎক্ষণাৎ দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেনদের বড় একটি অংশ বলছেন, সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাম’ ডাকার কোন সাংবিধানিক বাধ্যবাধকতা নেই। ‘আপু’ একটি সম্মানজনক সম্বোধন হওয়া সত্ত্বেও ইউএনওর এমন রুক্ষ প্রতিক্রিয়াকে অনেকেই ‘অহমিকা’ হিসেবে দেখছেন।

রয়েল ফুটবল একাডেমি সহ-সভাপতি মেহেরবান মিঠু বলেন, আমি অত্যন্ত সম্মান প্রদর্শনের জায়গা থেকেই ‘আপু’ শব্দটি ব্যবহার করেছিলাম, কাউকে অপমান করার উদ্দেশ্য ছিল না। তবে নির্ধারিত সময়ের চেয়ে দেরি হওয়ায় আমি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, ‘অনুষ্ঠান গভীর রাত পর্যন্ত চলায় আমি সামান্য ক্ষুদ্ধ হয়েছিলাম। ‘আপু’ বলায় রাগ করিনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ