
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: উৎসবের আমেজে কালিগঞ্জের আট ইউনিয়নে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ওয়ার্ড কাউন্সিলররা।
রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে বিরতিহীনভাবে বেলা ৩টা পর্যন্ত উপজেলার আট ইউনিয়নের প্রত্যেকটিতে একটি করে কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি ইউনিয়নের ৯ ওয়ার্ডের প্রত্যেকটিতে ৫১জন করে মোট ওয়ার্ড কাউন্সিলর ছিল ৪৫৯। একাধিক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্য থেকে নেতৃত্ব নির্বাচনে ভোটাররা ছিল বেশ সচেতন। প্রার্থীদের প্রচার প্রচারণাও ছিল চোখে পড়ার মতো। এ ছাড়াও সাধারণ মানুষের মাঝেও এ নির্বাচন নিয়ে ছিল বেশ কৌতুহল।
বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, উপজেলার ১নং কৃষ্ণনগর ইউনিয়নে সভাপতি নির্বাচিত হয়েছেন আল মাহমুদ ছট্টু, সাধারণ সম্পাদক আফজাল মোড়ল এবং সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান। ২নং বিষ্ণুপুর ইউনিয়নে সভাপতি আলিম আর রাজি তাপস, সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা এবং সাংগঠনিক সম্পাদক শেখ মহিউদ্দীন। ৪নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড় এবং সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান। ৫নং কুশুলিয়া ইউনিয়নে সভাপতি মোঃ হাসানুর রহমান, সাধারণ সম্পাদক কাজী তৌহিদ হাসান এবং সাংগঠনিক সম্পাদক মো. হাসান সরদার। ৯নং মথুরেশপুর ইউনিয়নে সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু। ১০নং ধলবাড়িয়া ইউনিয়নে সভাপতি শেখ গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ওমর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক শেখ শহিদুল ইসলাম। ১১নং রতনপুর ইউনিয়নে সভাপতি মোঃ শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের। ১২নং মৌতলা ইউনিয়নে সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ফয়সাল কবীর এবং সাংগঠনিক সম্পাদক মো. আকুল হোসেন নির্বাচিত হয়েছেন।
বিএনপির সাতক্ষীরা-৪ এর সাংগঠনিক টীমের নেতৃবৃন্দ উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা জেলা সভাপতি এইচএম রহমাতুল্লাহ পলাশ ও সাধারণ সম্পাদক আবু জাহিদ ডাবলুসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্নের জন্য অব্যাহত প্রচেষ্টা চালান তারা।