• আজ- রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ
দেবহাটায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরা জেলা ট্রাক-ট্যাংকলরী-ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার কালিগঞ্জে শিশু নির্যাতন চেষ্টার অভিযোগে মামলা: অভিযুক্ত আটক বিদ্যুৎস্পৃষ্টে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী

ককটেল বিস্ফোরণে যুবক নিহত: ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট

রিপোর্টার: / ১১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: রাজধানীর মগবাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সিয়াম (২১) নামের এক যুবক নিহতের ঘটনায় আলামত সংগ্রহে ঘটনাস্থলে এসেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (২৪ ডিসেম্বর) রাতে ঘটনার পর খবর পেয়ে ককটেলের আলামত সংগ্রহ শুরু করে।

তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, ঘটনাটি ঘটার পর আমাদের সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন। এই ঘটনাটি কারা ঘটিয়েছে ইতোমধ্যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কার্যক্রম শুরু করেছে।

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিয়ামের।

নিহত সিয়ামের ছোট ভাই সিজান বলেন, আমার ভাই জাহিদ কার ডেকোরেশন দোকানে কাজ করত। দোকান থেকে সে নাস্তা কিনবে বলে বেরিয়েছিল। চায়ের দোকানে চা চাওয়ার কিছুক্ষণের মধ্যে তার মাথার ওপর ককটেল বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে আমার ভাই মারা যায়।

তিনি আরও জানান, তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানা এলাকায়। বর্তমানে মগবাজারের বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ