• আজ- শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ
আশাশুনির মহেশ্বরকাটি মৎস্য সেটে ব্যবসায়ীর টাকা লোপাট দেবহাটা ও আশাশুনির শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরার জাহানাবাজে ঘোড়দৌড় দেখতে গিয়ে মোটরসাইকেল চুরি কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি ট্রান্সফরমার চুরির ১৫ মাস পরও বিদ্যুৎহীন স্কুল দাবদাহে কষ্টে শিক্ষার্থীরা: জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করেছেন অর্থমন্ত্রী বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দ. আফ্রিকা ওমান উপসাগরে তেলবাহী জাহাজে হামলা, মার্কিন কূটনীতিককে তলব ভারতের হরমুজে দুই জাহাজে ইরানের হামলা সুন্দরবনের উপকূলে নদীপথে বিএসএফ’র পুশইন চেষ্টা: রুখে দিল বিজিবি

কলারোয়ার আওয়ামী লীগের সাধারন সম্পাদক লাল্টু গ্রেফতার

রিপোর্টার: / ১৮২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সরকার ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডিবির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

আমিনুল ইসলাম লাল্টু কলারোয়ার মুরারিকাটী গ্রামের আনোয়ার হোসেন সরদারের ছেলে। তিনি সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন।

গ্রেফতারের বিষয়টি তার ছেলে এসএম আশিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিশ্চিত করেন।

এদিকে সাতক্ষীরা জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রও ঢাকায় তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর আমিনুল ইসলাম লাল্টু আত্মগোপনে চলে যান। পরবর্তী সময়ে তিনি পরিবারসহ রাজধানী ঢাকায় বসবাস শুরু করেন এবং মাঝে মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকতেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ